Views: 1

কুড়িগ্রামের উলিপুরে নর্থ সাউথ প্রাইমারি এন্ড হাইস্কুল এডুকেশন অ্যাক্টিভিটিস বোর্ডের আয়োজনে বৃত্তি পরীক্ষা-২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আমিন ফরিদা শামীম সোসাইটি (এএফএসএস) বাস্তবায়ন ও অর্থায়ন, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ কেন্দ্রে বাংলা পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়। দুপুর ২টায় ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।-খবর আব্দুল মালেক, উলিপুর ।
পরীক্ষায় ৩য়, ৪র্থ, ৫ম ও ৮ম শ্রেণির মোট ৫০৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিল।
পরীক্ষায় মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো এন. এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল, সান রাইজ রেসিডেন্সিয়াল স্কুল, মেধা বিকাশ রেসিডেন্সিয়াল স্কুল, হলিচাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন, বাকরের হাট কিন্ডারগার্টেন, আইডিয়াল কিন্ডারগার্টেন, কোরআনের আলো কিন্ডারগার্টেন ও কনান প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
আগামী রোববার (২৯ নভেম্বর) সকালে গণিত এবং দুপুর ২টায় বিজ্ঞান ও বিশ্বপরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করেন গণেশ চন্দ্র সাহা এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল হক।