বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

‘আমার কোনো ভালোবাসা দিবস নেই’

প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তানজিন তিশা। দেশে তার রয়েছে লাখ লাখ ভক্ত। তিশার অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, প্রেমজীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। কিন্তু নিজের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না তিশা। এমনকী ভালোবাসা দিবসও উদযাপন করেন না গত তিন বছর ধরে। সম্প্রতি এমনটাই জানালেন তিশা। -বিনোদন তোলপাড়।

এক অ্যাওয়ার্ড শো’তে ভালোবাসা দিবস নিয়ে তিশাকে প্রশ্ন করা হলে তিনি জানান, গেল তিন বছর ধরে তার জীবনে ভালোবাসা বলতে কিছু নেই।

কারণ হিসেবে এই তানজিন তিশা বলেন, লাস্ট তিন বছর আমার কোনো ১৪ ফেব্রুয়ারি নেই। কারণ আমার বাবা চলে গেছেন ১২ তারিখে। ১২, ১৩, ১৪ তারিখ আমি আসলে আমার গ্রামে আমার বাবার কবরের ওখানেই থাকতে পছন্দ করি। তাই আমার লাইফে ভ্যালেন্টাইনের কথা আমি বলতে পারব না। তবে কাজ করেছি কিছু। আশা করি সবার ভাল লাগবে।

জীবনের উত্থান পতন সম্পর্কে অভিনেত্রী বলেন, উত্থান পতন সব জায়গায় থাকে। সব জায়গায় ছিল। আমি সবসময় ভালোটা পিক করি। খারাপটা না।

সম্প্রতি বেশ প্রশংসিত হয়েছে তানজিন তিশার ‘নরসুন্দরী’। নাটকটির জন্য পুরস্কারও পেয়েছেন তিশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর