রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

তীব্র শীত ও ঠান্ডায় কাবু কুড়িগ্রামের মানুষ

প্রকাশের সময়: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। বুধবার(২২জানুয়ারী) সারাদিনেও সূর্যের দেখা মিলেনি। শির শির হিমেল হাওয়ায় কাজে বের হওয়া মানুষগুলো পড়েছে চরম বিপাকে। হঠাৎ করে ঠান্ডা নেমে আসায় মানুষ কাহিল হয়ে পড়েছে।
কুড়িগ্রাম জেলার রাজারহাট সদর ইউনিয়নের মিজানুর রহমান(৪৫) বলেন, মাঘের জাড়ে, বাঘ কাঁপে। গতকাল (মঙ্গলবার) থেকে মানুষ ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে। গাড়ি নিয়ে বের হওয়া যায় না। তবুও বের হলাম ভাড়া না হলে বউ-ছাওয়াল না খায়া থাকবে। ঠান্ডা শুরু হলে ভাড়া অনেক কম হয়।

কুড়িগ্রাম ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল হাই বলেন, জেলার ৯টি উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। সেগুলো বিতরণ শেষের পথে। তবে প্রয়োজনের তুলনায় বরাদ্দ একদম কম বলে জানিয়েছেন শীতার্ত মানুষেরা।

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বুধবার(২২জানুয়ারী) রাজারহাট উপজেলায় ১২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী ২৩-২৪ তারিখে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর