বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

চিটাগংকে হারিয়ে জয়ী ঢাকা

প্রকাশের সময়: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

দুর্দান্ত বোলিংয়ের পর তানজিদ তামিমের চমৎকার ব্যাটিংয়ে বিপিএলে নিজেদের তৃতীয় জয় পেল ঢাকা ক্যাপিটালস। এই জয়ে এখনো বেঁচে থাকলো ঢাকা ক্যাপিটালস প্লে অফ খেলার আশা।

আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে চিটাগং কিংস। ঢাকার দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই ধুকতে থাকে চিটাগংয়ের ব্যাটিং। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে মাত্র ১৪৮ রান তোলে চিটাগং।-খবর তোলপাড়।

জবাবে রান তাড়া করতে নেমে ভালো সূচনা পায় ঢাকা। লিটন দাস আর তানজিদ হাসান তামিম ৯ ওভারে তুলে দেন ৭৫ রান। লিটন অবশ্য ধীরগতির ছিলেন। ২৮ বলে ২৫ করে সাজঘরে ফেরেন তিনি।

তবে মারকুটে ভঙ্গিমায় ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেন তানজিদ তামিম, ২৮ বলে। এর মধ্যে মুনিম শাহরিয়ার ১৮ বলে ১২ রানের ধীরগতির ইনিংস খেলেন। তবে তানজিদ তামিম দারুণ খেলে গেছেন শেষ পর্যন্ত। তামিম খেলেন ৫৪ বলে হার না মানা ৯০ ইনিংস। সাব্বির রহমান অপরাজিত থাকেন ৯ বলে ১৪ রানে।

এই জয়ে ১০ ম্যাচে ৩ জয়ে টেবিলের চারে চলে গেল ঢাকা ক্যাপিটালস। বিপরীতে ৯ ম্যাচে ৫ জয়ে টেবিলের তিনে আছে চিটাগং কিংস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর