রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

‘তিস্তা নদীকে চীন সাংহাইর নদীর মতো দৃষ্টি নন্দন করে গড়ে তুলবে শেখ হাসিনার এসব কথা ভাল লাগে নাই’ –রাজারহাাটে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে জাগো বাহে তিস্তা বাচাই সমাবেশ

প্রহলাদ মন্ডল সৈকত:

‌‘তিস্তা নদী এখন প্রশস্ত ৮কিলোমিটার চওড়া। তিস্তার চায়না বলেছিল এটাকে গ্রান্ড পয়েন্ট দিয়ে দেড় কিলোমিটারে নিয়ে আসবে। তাহলে কত হেক্টর জমি আমাদের চাষাবাদে আসতো? তারা এখানে স্যাটেলাইট শহর করবে। ফাইভ স্টার হোটেল করবে। ইকোনিমিক্যাল জোন করবে। হাউজিং করবে। পর্যটনের জন্য ক্ষেত্র বিস্তার করবে। সাংহাই নদীকে যেমন দৃষ্টিনন্দন করে তুলেছে ঠিক সেই রকম তিস্তা নদীর জায়গায়ও দৃষ্টি নন্দন করে গড়ে তুলবে। কিন্তু শেখ হাসিনার এসব কথা ভাল লাগে নাই।’ শনিবার(২৫জানুয়ারী) বিকেলে তিস্তা নদী রক্ষা আন্দোলন কুড়িগ্রাম জেলার আয়োজন সরকারী মীর ইসমাঈল হোসেন ডিগ্রী কলেজ মাঠ এক সমাবেশে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এসব কথা বলেন।

তিনি আারও বলেন,দেশে ও বিদেশের গণমাধ্যমে যদি প্রচার হয় তিস্তা পাড়ের মানুষ তিস্তা নদী সংরক্ষনের জন্য পানির ন্যয্য হিস্যা জন্য ঐক্যবদ্ধ হয়েছে তাহলে যে কোন সরকার বাধ্য হবে এ দাবী মানতে। দাবী আদায়ের জন্য হামার রংপুরকে বাঁচানোর জন্য ১৭ ও ১৮ ফেব্রুয়ারী কর্মসূচী দেন তিনি। এসময় কুড়িগ্রাম জেলার সমন্বয়ক ও জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সদস্য শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, রাজারহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস প্রমুখ।

সমাবেশ অন্যান্য বক্তারা বলেন,তিস্তা নদীর ভাঙ্গনে প্রতিবছর হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে নি:স্ব হচ্ছেন। কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এবং গাইবান্ধা জেলার কয়েক লাখ কৃষকের ফসল ক্ষতিগ্রস্থ হয়ে হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ভারতের দাসত্ব থাকায় তিস্তা নদীর ন্যায্য হিৎস্যা থেকে বঞ্চিত হয়েছে। বর্তমান সরকারের কাছে তিস্তা নদীর পানির ন্যায্য হিৎস্যা এবং তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী ৪৮ ঘন্টাব্যাপী তিস্তার চরে অবস্থান কর্মসূচীর ঘোষণা করা হয়।

শনিবারের সমাবেশ সফল করতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ তিস্তা নদীর পাড়ের হাজারো মানুষ যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর