সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী
শোকার্ত:

রাজারহাটে শীতের দাপট অব্যাহত, আয় কমেছে দিনমজুর শ্রমিকদের

প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫


প্রহলাদ মন্ডল সৈকত:

হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল বাতাস আর ঘনকুয়াশায় উত্তরের জেলা কুড়িগ্রামের রাজারহাটে অব্যাহত রয়েছে শীতের দাপট। শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন।

শনিবার (২৫জানুয়ারি) সকাল ৬টায় রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮শতাংশ বলে নিশ্চিত করেছেন রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার ।

তিনি বলেন, ‘বায়ুমন্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক হওয়ায় দিনের বেলা সূর্যের দেখা মিলছে না এবং সূর্যের কাঙ্খিত তাপ পাওয়া যাচ্ছে না। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং গত ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ০৬-১০ কিলোমিটার।’ আজ বেশ কয়েকবার সূর্য দেখে দিয়েছে। আগামী ২৪ ঘন্টায় পরিস্থিতি আরও উন্নতি হতে থাকবে। এছাড়া এবারের শীত মৌসুমে এটিই শেষ শৈত প্রবাহ বলে তিনি জানিয়েছেন।

এদিকে, কনকনে ঠান্ডা ও হালকা কুয়াশায় আবৃত হয়ে পড়েছে চারদিক। শীতার্তরা তীব্র কষ্টে দিন পার করছেন। দিনমজুর, শ্রমিক শ্রেণির মানুষেরা শীতের তীব্রতায় কাজও করতে পারছেন না। ফলে আয় কমেছে তাদের। এসব কারণে এ উপজেলার শীতার্ত ও ছিন্নমূল মানুষের রাত কাটে এখন অসহনীয় দুর্ভোগে। শীতের একেকটি রাত যেন তাদের কাছে দুঃস্বপ্ন।

অপরদিকে, শৈত্যপ্রবাহের কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রায়ই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর