বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

উলিপুরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১১তম তরঙ্গকে সংবর্ধনা

প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
oplus_2

আঃ মালেক:

কুড়িগ্রামের উলিপুরে ২০২৪-২৫ সেশনে এমবিবিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় ১১তম হয়ে ঢাকা মেডিকেল কলেজ পড়ার যোগ্যতা অর্জন করায় মো. তৌফিকুর রহমান তরঙ্গকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর মহিলা মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মিজানুর রহমান বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তরঙ্গের বাবা ও শান্তিপকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাফিজুর রহমান রহমান সেলিম, দলদলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রকিবুল হাসান গোলজার, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মহসিন আলী।

একাডেমির সহকারি শিক্ষক ও আবাবিল শিল্পী গোষ্ঠির পরিচালক এম শাহিন আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থেতরাই আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, সাতদরগাহ নেছারীয়া কামিল মাদরাসার প্রধান মোফাচ্ছির মাওঃ মোশাররফ হোসেন,

কিশোরপুর এন ইউ এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, নাজিম খান মহিলা দাখিল মাদরাসার সহকারি শিক্ষক নুর আমিন, একাডেমির পরিচালক নুরুন্নবী আযাদ আবু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর