রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

রবিবার রাতে আরব আমিরাতে শবে মেরাজ

প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে পবিত্র মিরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (লাইলাতুল মিরাজুন্নবী) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার (২৬ জানুয়ারি) রাতে উদযাপিত হবে।

এ দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমিরাতের মুসলিম উম্মাহ পালন করবে পবিত্র শবে মেরাজ। এ পবিত্র রজনী পালন চলবে সোমবার (২৭ জানুয়ারি) সূর্যোদয়ের আগ পর্যন্ত।-খবর তোলপাড়।

বিশেষত এ পবিত্র রাতে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা পুণ্যলাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়, জিকির, কোরআন তেলাওয়াতসহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন।

মুসলমানরা প্রতি বছর আরবি মাস রজবের ২৭ তারিখে পবিত্র শবে মেরাজ উদযাপন করে থাকেন। এ রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করেন।

মুসলমানদের কেউ কেউ আল্লাহর নৈকট্য লাভের জন্য এ দিন উপলক্ষ্যে নফল নামাজ আদায় ও রোজা পালন করে থাকেন।

এ উপলক্ষ্যে আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে সোমবার (২৭ জানুয়ারি) ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ছুটি থাকা অবস্থায় দূতাবাস ও কনস্যুলেটের জরুরি সেবা কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর