রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারাল বাংলাদেশ

প্রকাশের সময়: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৮ উইকেটের হারে সিরিজ জয়ের পাশাপাশি সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ খুইয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে সেন্ট কিটসে প্রথমে ব্যাট করতে নেমে ৪৩.৫ ওভারে সব কটি ‍উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সক্ষম হয় জ্যোতির দল। জবাব দিতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২২.৩ ওভারে জয় তুলে নেয় ক্যারিবীয়রা।-খবর তোলপাড়।

খালি চোখে একটি সাদামাটা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মনে হলেও ওয়েস্ট ইন্ডিজ সফরটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশ নারী দলের জন্য। কারণ এ সফরেই ছিল নারী চ্যাম্পিয়নশিপ চক্রে নিজেদের শেষ তিন। যে ম্যাচগুলোর উপর নির্ভর করছিল সরাসরি বিশ্বকাপ খেলার ভাগ্য। যেখানে টিকিট নিশ্চিত করতে প্রয়োজন ছিল ২-১ ব্যবধানের সিরিজ জয়।

প্রথম ম্যাচ হেরে সে লক্ষ্য থেকে কিছুটা পিছিয়ে পড়লেও দ্বিতীয় ম্যাচ জিতে আশা জাগিয়েছিলেন জ্যোতিরা। কিন্তু তৃতীয় ও শেষ ম্যাচটিতে লড়াইটুকুও করতে পারেননি। হারিয়েছেন সুবর্ণ এক সুযোগ। ফলে বিশ্বকাপ খেলতে এখন ৬ দলের একটি বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশের মেয়েদের। যেখান থেকে ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাবে দুটি দল। এই বাছাইপর্বে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের বিপক্ষে খেলতে হবে লাল সবুজদের।

চ্যাম্পিয়নশিপ টেবিলে ২১ পয়েন্ট নিয়ে সাতে বাংলাদেশ। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে ছয়ে দলটি। স্বাগতিক ভারতসহ টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ডকে টপকে যেত বাংলাদেশ।

সেই লক্ষ্যে টস জিতে আগে সেন্ট কিটসে আগে ব্যাট করতে নামলেও স্কোরকার্ডে পর্যাপ্ত পুঁজি তুলতে পারেননি জ্যোতিরা। যদিও দলীয় ৬ রানে মুর্শিদা খাতুনের আউটের পর দ্বিতীয় উইকেটে ভালো জুটি পেয়েছিল দল। ফারজানা হক ও শারমিন আক্তারের ৬২ রানের জুটিতে ভালো সংগ্রহের আভাস দিয়েছিল লাল সবুজরা। কিন্তু এ জুটি ভাঙার পরই বিপর্যয় নামে বাংলাদেশের ব্যাটিংয়ে।

ফারজানা ও শারমিনের বিদায়ের পর বাকিদের ব্যর্থতায় ৩০.৫ ওভারে ৪ উইকেটে ৯৪ থেকে ৪৩.৫ ওভারে ১১৮ রানে থামে দল। মানে মাত্র ২৪ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারায় টাইগ্রেসরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন শারমিন। ২২ রানের ইনিংস খেলেন ফারাজানা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ৬.৫ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন অফ স্পিনার কারিশমা রামহারাক।

রান তাড়ায় নেমে কোনো রকম চাপ না নিয়েই সহজ জয় তুলে নেয় ক্যারিবীয়রা। ওপেনার কিয়ানা জোসেফের ৩৯ আর ম্যাথুসের ২২ রানে শুরু থেকেই আধিপত্য ছিল স্বাগতিকদের। তাদের বিদায়ের পর দিয়ান্দ্রা ডটিনের ৩৩ ও শেমাইনে ক্যাম্পবেলের ২৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৮ উইকেটে জয় নিশ্চিত করে ক্যারিবীয়রা। একইসঙ্গে নিশ্চিত হয় ২-১ ব্যবধানে সিরিজও।

ওয়েস্ট ইন্ডিজের এ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে জ্যোতিরা। প্রথম ম্যাচ সেন্ট কিটসে আগামী ২৮ জানুয়ারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর