বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

‘২০২৬ সালের প্রথমার্ধে যে কোন সময় সংসদ নির্বাচন’ জানালেন রাজারহাটে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ্(অব:)

প্রকাশের সময়: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫


প্রহলাদ মন্ডল সৈকত:

২০২৬ সালের প্রথমার্ধে যে কোন সময় সংসদ নির্বাচন। তবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে। রোববার(২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামের রাজরাহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ চত্বরে সাংবাদিকদের সাথে কথার বলার সময় নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ্(অব:) এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ কোন কিছুর সাথে সম্পৃক্ত নয়। ভোট যখনই হোক আমাদের ভোটার তালিকা প্রয়োজন হবে। আর এ ভোটার তালিকা নিয়ে যা কিছু অভিযোগ আছে সেগুলো আমাদের নিরসন করতে হবে। প্রতি বছর পহেলা জানুয়ারী থেকে ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু হয়। ২রা মার্চে গিয়ে এটা চুড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়। এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার সংগ্রহ করা হচ্ছে। ভূয়া ভোটার তালিকা তৈরি এবং বিভিন্ন নির্বাচনে ভূয়া ভোটারের উপস্থিতি, এগ্রুলো যেন না হয় সেজন্য স্বচ্ছ ভোটার তালিকা হালনাগাদ করতে হচ্ছে। স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে গ্রহন যোগ্য, সুন্দর, সুষ্ঠ ও প্রশ্নহীন নির্বাচন উপহার দেয়াই আমাদের কাজ।

নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা নিয়ে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাকে ট্রান্সফারিং করার জন্য সকলের সহযোগীতায় নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি না করে স্বচ্ছ নির্বাচন উপহার দেয়া। এর আগে তিনি ওই কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন। এসময় তিনি ভোট এবং ভোটার সম্পর্কে ব্যাপক আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনারের একান্ত সচিব এসএম জাকির হোসেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সুপ্ত করিম, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত। রাজারহাটে আগমন করে তিনি প্রথমে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক জোলাপাড়া মৌজায় রমেশ সরকার বাড়ির উঠানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর