গাজাকে সিঙ্গাপুর বানাবে ট্রাম্প!
ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার পুনর্গঠনের নামে একটি বিতর্কিত পরিকল্পনা উত্থাপন করেছেন। তিনি প্রস্তাব দেন, গাজার ফিলিস্তিনি জনগণকে আশপাশের আরব দেশগুলোতে পুনর্বাসন করা হবে। একই সঙ্গে গাজার পুরো অবকাঠামো ভেঙে সেখানে নতুন করে একটি আধুনিক এলাকা তৈরি করার কথা বলেন।-খবর তোলপাড়।
ট্রাম্পের মতে, গাজার বর্তমান ধ্বংসস্তূপকে উন্নত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। পর্যটন, বাণিজ্য এবং প্রযুক্তি খাতে এটি মধ্যপ্রাচ্যের নতুন সম্ভাবনার কেন্দ্র হয়ে উঠবে। তবে তার এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের সম্মতি এবং অধিকার রক্ষার বিষয়টি উপেক্ষিত বলে মনে করছেন সমালোচকরা।
ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার গাজা উপত্যকাকে ‘বিশ্বের বৃহত্তম ধ্বংসস্তূপ’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এই অঞ্চলটি উন্নয়নের জন্য চমৎকার সুযোগ তৈরি করতে পারে। তবে তার পরিকল্পনায় গাজার জনগণের জন্য মৌলিক অধিকার এবং তাদের দুর্ভোগ লাঘবের চেয়ে অবকাঠামো প্রকল্পে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গাজা উপত্যকাকে সিঙ্গাপুরে রূপান্তরিত করার স্বপ্ন হয়তো আকর্ষণীয়, তবে এটি বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তরিক সহযোগিতা এবং মানবিক সংকটের সমাধান। শান্তি এবং বিশ্বাস স্থাপন ছাড়া এই পরিকল্পনা কেবলই একটি কল্পনা হয়ে থাকবে। গাজার জন্য একটি টেকসই ভবিষ্যৎ তৈরি করতে হলে প্রথমে তাদের মৌলিক মানবিক অধিকার রক্ষার দিকে মনোযোগ দিতে হবে।









Chief Editor-Dipali Rani Roy