সিরিয়ায় তিনদিনে ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সিরিয়ার নতুন শাসকগোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) যোদ্ধারা গত ৭২ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। এদের বেশিরভাগই সিরিয়ার পলাতক সাবেক প্রেসিডেন্ট আসাদ আল-বাশারের আমলের কর্মকর্তা। রবিবার (২৬ জানুয়ারি) যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।-খবর তোলপাড়।
গত মাসে সিরিয়ার দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতকারী বিদ্রোহী বাহিনী এইচটিএসের নিযুক্ত নতুন প্রশাসন জানিয়েছে, তারা পশ্চিম হোমস এলাকায় অনির্দিষ্ট ‘লঙ্ঘনের’ অভিযোগে ব্যাপক ধরপাকড় চালিয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, কর্তৃপক্ষ শুক্রবার একটি ‘ক্রাইম গ্রুপের’ সদস্যদের অভিযুক্ত করেছে যারা ‘নিরাপত্তা পরিষেবা’র সদস্য হিসেবে বাসিন্দাদের ওপর নির্যাতন চালাতো। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, গত ৭২ ঘণ্টায় (তিন দিন) ৩৫ জনের প্রাণহানির গুরুতর লঙ্ঘন এবং সংক্ষিপ্ত মৃত্যুদণ্ড কার্যকর করার পরে এসব গ্রেপ্তার করা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের বেশিরভাগই পলাতক আসাদ সরকারের সাবেক কর্মকর্তা। অবজারভেটরি জানিয়েছে, ‘হোমস এলাকায় নিরাপত্তা অভিযানে অংশগ্রহণকারী ক্ষমতাসীন নতুন সুন্নি ইসলামপন্থী জোটের নিয়ন্ত্রণাধীন স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর কয়েক ডজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।’









Chief Editor-Dipali Rani Roy