বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি গুজব

প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যমে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন বলে খবর ছড়িয়েছে।

তবে এই খবরকে ভুয়া বলে জানিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। তিনি কারাগারে সুস্থ আছেন বলে জানা গেছে।-খবর তোলপাড়।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির সংবাদমাধ্যমকে জানান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডিভিশন পেয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ২৩ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিচারপতি মানিককে আটক করে। পরদিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে সিলেট থেকে হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়। এরপর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর