খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ারে বরিশাল
আগেই প্লে অফ নিশ্চিত হওয়া বরিশালের সুযোগ ছিল শীর্ষে থাকা রংপুর রাইডার্সকে ধরে ফেলার। অন্যদিকে অন্যদিকে প্লে অফে টিকে থাকার লড়াই ছিল খুলনার। তবে বরিশালের কাছে হেরে প্লে অফের পথ আরও কঠিন করে ফেললো মিরাজের দল। আজ (২৭ জানুয়ারি) খুলনাকে ৫ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেল বরিশালের।-খবর তোলপাড়।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট ১৮৭ রান করে খুলনা। জবাব দিতে নেমে ৫ বল আর ৫ উইকেট হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে বরিশাল।
রংপুরের দেয়া ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তাওহীদ হৃদয়ের উইকেট হারায় বরিশাল। আবু হায়দারের বলে আউট হওয়ার আগে ৭ বলে ১১ রান করেন তিনি। তবে ওয়ান ডাউনে নামা দাউইদ মালান দারুণ এক জুটি গড়েন তামিম ইকবালের সঙ্গে। ৬২ বলে ৮৯ রান যোগ করে এই জুটি।
১১তম ওভারের পঞ্চম বলে তামিম ইকবালকে আউট করে এই জুটি ভাঙেন সালমান ইরশাদ। ২৫ বলে ১ চার ও ২ ছয়ে ২৭ রান করেন বরিশালের অধিনায়ক। এদিন অর্ধশতক তুলে নেন মালান। ৩৭ বলে ৮ চার ও ৩ ছয়ে ৬৩ রান করে বিদায় আফিফের শিকারে পরিনত হন তিনি।
এরপর ২৪ রান করে নেন দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। শেষ দিকে বরিশালের জয়ে অবদান ফাহিম আশরাফের। ৬ বলে পাকিস্তানি ব্যাটার তোলেন অপরাজিত ১৮ রান। অপর প্রান্তে থাকা আফগান ব্যাটার মোহাম্মদ নবি অপরাজিত থাকেন ১০ বলে ১৫ রানে।
বল হাতে খুলনার হয়ে ২ উইকেট শিকার করেন আবু হায়দার রনি। সালমান ইরশাদ ও আফিফ নেন ১টি করে উইকেট।









Chief Editor-Dipali Rani Roy