রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

শরণার্থীদের হাতে হাতকড়া, যুক্তরাষ্ট্রের সমালোচনায় ব্রাজিল

প্রকাশের সময়: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

গত শনিবার ৮৮ জন শরণার্থী, ১৬ জন মার্কিন নিরাপত্তাকর্মী এবং আটজন বিমানকর্মী নিয়ে যুক্তরাষ্ট্র থেকে শরণার্থীবোঝাই একটি বিমান আসে ব্রাজিলে। অভিযোগ উঠেছে, ওই বিমানে সমস্ত শরণার্থীর হাতে হাতকড়া পরানো ছিল।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির নামার কথা ছিল বেলো হরাইজনতে। কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য বিমানটি নামে মিনাস গেরাইসে। সেখানেই ব্রাজিলের প্রশাসনের চোখে পড়ে, শরণার্থীদের হাতে হাতকড়া পরানো।-খবর তোলপাড়।

এই বিষয়টি নিয়ে সরব হন ব্রাজিলের বিচার বিষয়ক মন্ত্রী রিকার্ডো লেওয়ানডস্কি। ঘটনার কথা তিনি জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে। এরপর প্রেসিডেন্টের হস্তক্ষেপে ওই বিমান থেকে সমস্ত শরণার্থীদের নামিয়ে দেশের বিমান বাহিনীর বিমানে সম্মানজনকভাবে শরণার্থীদের নিজ নিজ রাজ্যে পাঠানো হয়।

ব্রাজিলের সঙ্গে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল বলে দাবি করা হয়েছে। এর আগেও একটি বিমানে ব্রাজিলের শরণার্থীদের ফেরত পাঠানো হয়েছিল । তবে এবার যেভাবে তাদের হাতে হাতকড়া পরানো হয়েছে, তা নিয়ে রীতিমতো সোচ্চার ব্রাজিল।

ব্রাজিলের বিরোধী রাজনৈতিক শিবিরও এই ঘটনার কড়া সমালোচনা করেছে। তাদের বক্তব্য, শরণার্থীদের সঙ্গে কখনোই অপরাধীদের মতো ব্যবহার করা যায় না। যুক্তরাষ্ট্রের প্রশাসনের এই বিষয়টি মাথায় রাখা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর