নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার
উজ্জ্বল রায়, নড়াইল:
নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে কর্তৃক বাইশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ের সাথে জড়িত রাসেল মোল্যা (২৯) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত রাসেল মোল্যা(২৯) লোহাগড়া থানাধীন মোচড়া(উত্তরপাড়া) গ্রামের মোঃ এসকেন মোল্যার ছেলে।
সোমবার (২৭ জানুয়ারি) লোহাগড়া থানা পৌরসভাধীন পোদ্দারপাড়ার মুছা সরদারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম, এএসআই (নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাসেল মোল্যা (২৯) কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বাইশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।









Chief Editor-Dipali Rani Roy