রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১

প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫


উজ্জ্বল রায়, নড়াইল:

নড়াইলের কালিয়া থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ব্যবসায়ী গ্রেপ্তার। নড়াইলের কালিয়া উপজেলার টাউন হল মার্কেটের সামনে সুতার দোকান রয়েছে তার। তবে সুতার ব্যবসার পাশাপাশি গাঁজার ব্যবসা করতেন উপজেলার মাধবপাশা গ্রামের বাসিন্দা মোজাম্মেল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি।

পুলিশ জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনের সুতার দোকান থেকে তাকে গাঁজাসহ আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল্লাহ।

আটক মোজাম্মেল মোল্যা কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মো. মিকাইল মোল্যার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি অভিযানিক দল উপজেলার কালিয়া বাজারের টাউন হল মার্কেটের সামনে মোজাম্মেল মোল্যা নামে এক ব্যক্তির দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানে এক কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মোজাম্মেলকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির পাঁচ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো.সাইফুল্লাহ বলেন, মোজাম্মেল মোল্যাকে গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ টাকাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর