বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

শ্রীবরদীতে স্কুলের পরিচালক ও শিক্ষার্থীর উপর হামলার বিচারপর দাবীতে মানববন্ধন

প্রকাশের সময়: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে কমান্ডার মতিউর রহমান একাডেমির পরিচালক মোস্তাফিজুর রহমান ও এসএসসি পরীক্ষার্থী সয়ন আল-হাসান সাকিরের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচার দাবীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি)) দুপুরে উপজেলার কাকিলাকুড়া চৌরাস্তা মোড়ে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে ইউনিয়ন স্থানীয় সমাজসেবক আনোয়ারুল ইসলাম রানা, হাবিবুর রহমান হাবিব, ইসমাইল হোসেন মন্ডল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিরুল ইসলাম রেজুয়ান, সিদ্দিকুর রহমান, আবু রায়হানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

ওইসময় বক্তারা বলেন, গত ২৭ জানুয়ারি বিকেলে কমান্ডার মতিউর রহমান একাডেমির পরিচালক মোস্তাফিজুর রহমান ও এসএসসি পরীক্ষার্থী সয়নের উপর হামলা চালায় একই গ্রামের শাজাহান মিয়া, ওলি উল্লাহ রাসেল, জাকির হোসেনসহ বেশ কয়েকজন। এতে মোস্তাফিজুর রহমান ও সয়ন গুরুতর আহত হয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন তারা। অন্যথায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর