রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

পাকিস্তানে শক্তি প্রদর্শন করবে ইমরান খানের দল

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

আগামী ৮ ফেব্রুয়ারি তার দল কারাবন্দি ইমরান খানের নির্দেশে সোয়াবিতে একটি জনসভা করবে বলে মন্তব্য করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) খাইবার পাখতুনখাওয়া সভাপতি জুনাইদ আকবর। জনসভায় নিজেদের শক্তি দেখাবে তারা।

২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। যেই নির্বাচনের পর থেকেই ভোট কারচুপির অভিযোগ করে আসছে পিটিআই। এবার সেই নির্বাচনের বার্ষিকীতেই বিশাল জনসমাবেশের ডাক দিয়েছে দলটি।-খবর তোলপাড়।

সম্প্রতি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন আকবর। আর এই দায়িত্ব পেয়েই পিটিআইয়ের বিশাল জনসভার কথা জানান তিনি। পিটিআই প্রতিষ্ঠাতার আহ্বানে ৮ ফেব্রুয়ারি সোয়াবিতে একটি জনসভা অনুষ্ঠিত হবে।

৮ ফেব্রুয়ারি পেশোয়ারে একটি জনসমাবেশ করার অনুমতি চেয়েছিল। সেই সঙ্গে জনসমাবেশের বিষয়ে তারা জানিয়েছিল এই দিনটিকে ‘কালো দিবস’ হিসাবে পালন করা হবে। জনসমাবেশের জন্য ইকবাল পার্ক নামে পরিচিত মিনার-ই-পাকিস্তান মাঠটির জন্য স্থানীয় প্রশাসনের অনুমোদনও চেয়েছে দলটি।

গত কয়েক মাস ধরে রাজনৈতিক উত্তেজনা চলার পর ডিসেম্বরের শেষের দিকে পিএমএল-এন-নেতৃত্বাধীন সরকার এবং পিটিআই-এর মধ্যে সংলাপ প্রক্রিয়া শুরু হয়। যদিও এ ব্যাপারে আকবরের দাবি, সরকারের সাথে সংলাপ করা দলের ইচ্ছাকে দুর্বলতা হিসাবে ভুল বোঝানো হয়েছে।

আকবর বলেন, জনসমাবেশ এবং কর্মী উভয়ই দলের অন্তর্গত তাই আমাদের এটি সফল করতে আর্থিকভাবেও অবদান রাখতে হবে। প্রতিটি এমএনএর প্রশাসনের অধীনে ৭০টিরও বেশি গ্রাম পরিষদ রয়েছে। তাছাড়া জনসমাবেশের জন্য যানবাহনের ব্যবস্থা করা কঠিন নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর