রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচন সভাপতি তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক তুহিন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫


উজ্জ্বল রায়, নড়াইল:

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক পদে নেওয়াজ মাহমুদ তুহিন জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিল ১৫৪ জন। ভোট প্রদান করেছেন ১৪৫ জন ।

নির্বাচনে সভাপতি পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো:তারিকুজ্জামান লিটু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:ইকবল হোসেন সিকদার পেয়েছেন ৬৮ ভোট। অপর প্রার্থী সন্তোষ কুমার বিশ্বাস পেয়েছেন ৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসরাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট।

সহ-সভাপতি পদে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বি.এম মতিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম টিটু পেয়েছেন ৫৫ ভোট।

সহ- সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো:টুটুল শিকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশকাতির রহমান সজীব পেয়েছেন ৬৯ ভোট।

গ্রন্থাগার সম্পাদক পদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইমরুল হাসান সনেট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম খান পেয়েছেন ৫৪ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে শিমুল ফকির,জাহিদুল ইসলাম প্রিন্স,এস এম ইকবাল হোসেন,নাজাতুন নেছা (মুক্তি),মিলিনা খানম নির্বাচিত হয়েছেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ। তিনি ভোটগণনা শেষে সন্ধ্যা ৬টায় এ ফলাফল ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর