রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

ভারতের কেরালায় ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

প্রকাশের সময়: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার এরনাকুলাম জেলার বন্দরশহর কোচিতে ২৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।-খবর তোলপাড়।

শুক্রবার (৩১ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এরনাকুলাম জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা সাংবাদিকদের বলেন, “গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।”

বৈভব সাক্সেনা বলেন, “অভিযুক্ত এই ২৭ জনের মধ্যে অনেকের কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ জব্দ করা হয়েছে, দু’জনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে; কিন্তু কেউই ভারতে বসবাস সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারে নি।”

ইতোমধ্যে গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্য ও শহরে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। আজ শুক্রবার ভোরের দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী ভারসোভা এলাকায় দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। সূত্র : গালফ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর