শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শোকার্ত:

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি

প্রকাশের সময়: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চিঠিতে খালেদা জিয়াকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

রবিবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিন বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান শায়রুল।-খবর তোলপাড়।

চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশে ৩১ জানুয়ারি শেহবাজ শরিফ লিখেছেন, ‘আমি আপনার (খালেদা জিয়া) স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন।’

সুস্থতা কামন করে তিনি লিখেছেন, ‘আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমানে আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করুন।’

পাকিস্তান বিএনপির চেয়ারপারসন, তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও চিঠিতে আশ্বস্ত করেন শেহবাজ।

চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো লিখেছেন, ‘আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।’

গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে নির্বাহী আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করে বিএনপি।

এরপর চিকিৎসার জন্য ৮ জানুয়ারি বিকেলে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর