বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

সীমান্তে ৪বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ:

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চাঁপাইনববাগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করেছে।

সোমবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে গোমস্তপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর এলাকার মাহবুল আলমের ছেলে মো. মুকুল, মোশারফের ছেলে আলিশ, ইসাহাকের ছেলে দুরুল হোদা এবং মতি রাংগালের ছেলে মো. বাবু।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে রোকনপুর বিওপির সীমান্ত দিয়ে অবৈধভাবে চার বাংলাদেশি গরু আনার জন্য ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদেরকে আটক করে।

ইউপি চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। এ বিষয়ে আমরা বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

এ বিষয়ে ১৬ বিজিবির রোকনপুর বিওপির কোম্পানি কমান্ডারের মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করে এক বিজিবি কর্মকর্তা জানান, ৪ বাংলাদেশিকে আটকের বিষয়ে তারা কিছুই জানেন না। এই বলে কল কেটে দেন তিনি।

এ বিষয়ে জানতে বিজিবির নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর