বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

সাবেক বিচারপতি মানিক কারাগারে নিজের ‘মৃত্যু’র কথা শুনেন

প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

হঠাৎ করেই গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। সেই গুজবের কথা কারাগারে থেকেই জানতে পারেন তিনি।-খবর তোলপাড়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) একটি মামলায় রিমান্ড শুনানি শেষে কারাগারে নেওয়ার পথে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন মানিক।

এদিন রাজধানীর বাড্ডা থানায় ভ্যানচালক হাফিজুল সিকদার হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য সাবেক বিচারপতি মানিকসহ শেখ হাসিনা সরকারের কয়েকজন মন্ত্রীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে সিএমএম আদালতের এজলাস থেকে কোর্ট হাজতে নেওয়ার পথে একজন সাংবাদিক বিচারপতি মানিককে তার মৃত্যুর বিষয়ে সংবাদ ছড়িয়ে পড়ার কথা জানান। এ বিষয়ে শুনেছেন কিনা, জানতে চাইলে তিনি সম্মতি সূচক জবাব দেন।

স্যোশাল মিডিয়ায় সংবাদ ছিয়ে পড়ার পর গত ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর সংবাদটি গুজব। তিনি সুস্থ আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর