সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী
শোকার্ত:

কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতল অনসূয়া

প্রকাশের সময়: রবিবার, ২৬ মে, ২০২৪

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে ‘ইউএন সার্টেন রিগার্ড’ বিভাগে ‘দ্য শেমলেস’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী হয়েছেন ভারতের অনসূয়া সেনগুপ্ত। শুক্রবার (২৪ মে) স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) দক্ষিণ ফ্রান্সে পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনসূয়া প্রথম ভারতীয় যিনি কান চলচ্চিত্র উৎসবে এই প্রথমবার সেরা অভিনেত্রী বা সেরা অভিনেতার পুরস্কার জিতলেন।-বিনোদন তোলপাড় ।

বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যান্টিন বোজানোভের ছবি ‘দ্য শেমলেস’। এতে আরও অভিনয় করেছেন মিতা বশিষ্ঠের মতো নামকরা অভিনেত্রীও। ‘দ্য শেমলেস’ ছবিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। যিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালান।

সেরা অভিনেত্রীর পুরস্কার জয়ের পর অনসূয়া তার এই পুরস্কারকে উৎসর্গ করেছেন বিশ্বের সব প্রান্তিক গোষ্ঠীকে, যাদের যে লড়াই করার কথা হয়তো ছিল না কিন্তু করতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর