শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

বন্যায় তছনছ কুইন্সল্যান্ড

প্রকাশের সময়: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ছয় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার তোড়ে ভেসে গেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের প্রধান একটি মহাসড়কের অংশ বিশেষ। বিবিসি লিখেছে, মুষলধারে বৃষ্টির মধ্যে রাজ্যটির উত্তরে একজন নিহত হওয়ার পাশাপাশি ঘরছাড়া হয়েছে হাজারো মানুষ। উপকূলীয় শহর টাউন্সভিল, কার্ডওয়েল ও মফস্বল শহর ইংহামের অবস্থা সবচেয়ে শোচনীয়।-খবর তোলপাড়।

সেখানে রেকর্ড বৃষ্টিপাত চলছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে, বন্যা কবলিত অঞ্চলের অনেক জায়গায় শনিবার থেকে ১ দশমিক ৩ মিটার বৃষ্টি ঝরেছে। তাতে উপচে পড়ছে বাঁধ ও নদীর পানি।

প্রধানমন্ত্রী অ্যানটনি আলবানিজ সোমবার ব্রিফিংয়ে দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে অস্ট্রেলিয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, “অস্ট্রেলিয়ানদের একজনের বিপদে আরেকজনকে এগিয়ে আসতে আমি দেখেছি। দুর্গত এলাকায় ‘বন্যার পানিতে সৃষ্ট শঙ্কা’ কয়েকদিন অব্যাহত থাকবে।”

বিবিসি লিখেছে, কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের সঙ্গে রাজ্যের আঞ্চলিক কেন্দ্রগুলোর সংযোগকারী ব্রুস হাইওয়ের কিছু অংশ ধসে পড়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি নগর ও মফস্বল শহরে উদ্ধারকারী দল পাঠানোর উদ্যোগ ব্যাহত হচ্ছে।

পণ্য পরিবহনকারীদের সংগঠন দ্য কুইন্সল্যান্ড ট্রাকিং অ্যাসোসিয়েশন এবিসিকে বলেছেন, বাঁধের পানিতে একটি সেতু ধসে যাওয়ায় বাড়তি ৭০০ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে। তাতে গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহের গতি কমেছে।

অস্ট্রেলিয়ের আবহাওয়া ব্যুরো বলছে, ওই এলাকায় ৩ দিনে ছয় মাসের সমান বৃষ্টি ঝরেছে। টাউন্সভিল স্থানীয় দুর্যোগ ব্যবস্থপনা গ্রুপ সতর্ক করেছে, দুই হাজার বাড়ি প্লাবিত হতে পারে, কিছু বাড়ির তৃতীয় তলাতেও পানি উঠতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, চলতি বন্যা গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর