রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা রংপুরসহ ৫ সিটিতে প্রশাসক নিয়োগ সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

রংপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পেট্রোল পাম্প, ভোগান্তিতে চালকরা

প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায়

সংবাদদাতা, রংপুর:

৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টা থেকে রংপুর-রাজশাহী বিভাগের প্রতিটি তেল পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ বিনা নোটিশে বিভিন্ন পেট্রোল পাম্প উচ্ছেদ করায় অনির্দিষ্টকালের জন্য রংপুরে সব পেট্রোল পাম্পে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে মালিকরা। পাম্প বন্ধ থাকায় তেল না পাওয়ার কারণে অনেকটাই বিপাকে পড়েন পেট্রোল নির্ভরশীল বিভিন্ন যানবাহনের চালকরা।

তবে এ বিষয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় ও রংপুরের নেতৃবৃন্দ ফোন না ধরায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে রংপুরের সব পেট্রোল পাম্প বন্ধ করে দেন মালিকরা। যার কারণে নগরীর ছালেক পেট্রোল পাম্প, শাপলা পেট্রোল পাম্প, নর্দান পেট্রোল পাম্পসহ সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। জ্বালানি তেলের পাম্প বন্ধ থাকায় যানবাহন চালকেরা ও মোটরসাইকেল চালকেরা তেল নিতে এসে পাম্প থেকে হতাশ হয়ে ফেরত যাচ্ছেন।

পেট্রোল পাম্পে তেল নিতে আসা গাড়ি চালক জাবেদ আলী বলেন, সারাদিন কর্মের প্রয়োজনে গাড়ি নিয়ে দৌড়ঝাঁপ করতে হয়। সকালে পেট্রোল পাম্পে তেল নিতে এলে বলে তেল ফুরিয়ে গেছে। সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন করার কোনো মানে হয় না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর