রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

উলিপুরে অবৈধ এফ,বি ইটভাটা বন্ধ ঘোষনা

প্রকাশের সময়: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

আব্দুল মালেক:

কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এফবি ব্রিকস না‌মে এক‌টি ইট ভাটা বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।

জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর এলাকায় অবস্থিত এফবি ব্রিকস ইটভাটার কিলন (চু‌ল্লি) ভেঙে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। পরিবেশের ছাড়পত্র ছাড়া কোন ইটভাটা চলতে দেওয়া হবে না। পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর