শিরোনাম
শোকার্ত:
নাটকীয় জয়ে ফাইনালে চট্টগ্রাম
হারতে হারতে খুলনা টাইগার্সের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম কিংস। শেষ বলে জয়ের জন্য ৪ রান দরকার ছিল চট্টগ্রামের। শেষ বলে বাউন্ডারি মেরে দলকে জিতিয়েছেন আলিস আল ইসলাম।-খবর তোলপাড়।
শেষে ভালোর গল্প লেখার পথে ছিল খুলনা টাইগার্স। শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে শেষের ঝড়ো ভালো পুঁজি পায় তারা। বোলিংয়েও বাজে শুরু করে খুলনা। ২ উইকেটে ১০০ রান তুলে ফেলে চট্টগ্রাম কিংস। সেখান থেকে নাসুম আহমেদ ও মুশফিক হাসানের জোড়া আঘাতে ম্যাচে ফেরে দলটি।
১৭ ওভার শেষে ১৭০ রানে তুলে নেয় চট্টগ্রামের ৭ উইকেট। শেষ ২ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল চট্টগ্রামের। হাসান মাহমুদ দারুণ বোলিংয়ে দেন ৭ রান। শেষ ওভারে চট্টগ্রামের দরকার ছিল ১৫ রান। তরুণ পেসার মুশফিক হাসান তা আটকে পারেননি। ওভারের চতুর্থ ও শেষ বলে চার খেয়ে হেরে যান ম্যাচ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy