বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

আমি পাকিস্তানিদের ভালোবাসি জানিয়েছে রাখি

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

তৃতীয়বার বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এবার পাকিস্তানের বউ হচ্ছেন। খোদ রাখিই এমন দাবি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, ‘আমাকে অনেকেই বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি যখন পাকিস্তানে গিয়েছিলাম, ওদেরও নজরে পড়েছিল কীভাবে আগের বিয়েগুলোর জন্য আমাকে হেনস্তা করা হয়। আমি অবশ্যই প্রস্তাবগুলোর মধ্যে একটিকে বেছে নেবই। আমি পাকিস্তানিদের ভালোবাসি। এবং আমার এখানে ফ্যানও প্রচুর।’-বিনোদন তোলপাড়।

কিন্তু কাকে বিয়ে করছেন রাখি? অভিনেত্রীর মন নাকি জিতে নিয়েছেন পাকিস্তানি পুলিশ অফিসার ডোডি খান। আর তা নিয়ে উচ্ছ্বসিত তিনি। বলছেন, ‘বিয়ে হবে পাকিস্তানেই। ইসলামিক প্রথা মেনে। তবে রিসেপশন হবে ভারতে। আর আমরা হানিমুনে সুইজারল্যান্ড অথবা নেদারল্যান্ডসে যেতে পারি।’ বিয়ের পর দুবাইয়েই তারা স্থায়ী হবেন বলে জানিয়েছেন রাখি।

রাখি যদি বিয়ে করেন, তাহলে এটা হবে তার তৃতীয় বিয়ে। এর আগে আদিল খান দুরানি ও রীতেশ রাজ সিংকে বিয়ে করেছিলেন। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেন রাখি। কিন্তু বছর ঘোরার আগেই সংসারে শুরু হয় অশান্তি। রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। এদিকে আদিলের আগে ‘বিগ বস ১৫’ চলাকালীন রীতেশকেও বিয়ে করেছিলেন রাখি। কিন্তু সেই বিয়েও টেকেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর