মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী
শোকার্ত:

শ্রীবরদীতে ১২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):

শেরপুরের শ্রীবরদীতে ১২০পিস ইয়াবাসহ মো. সাজ্জাদ হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বুধবার (৫,ফেব্রুয়ারি) দিবাগত রাতে বকশীগঞ্জ টু ঝিনাইগাতী পাকা রাস্তার পাশ থেকে এসব ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী উপজেলার হাসধরা গ্রামের জহুরুল হকের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাতে শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া সাকিনস্থ বকশীগঞ্জ-ঝিনাইগাতী পাকা রাস্তার পাশে জনৈক খায়রুল ইসলামের রাইচ মিলের সামনে অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেনকে ১২০ পিস ইয়াবাসহ আটক করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামী সাজ্জাদ হোসেনকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ওই মাদক ব্যবসীর বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর