বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

উলিপুরে অবৈধ এসএবি ইটভাটা বন্ধ ঘোষনা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

আব্দুল মালেক:

কুড়িগ্রামের উলিপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসএবি না‌মের এক‌টি ইটভাটা বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটা বন্ধ করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান।

জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদার রহমান বকুলের এসএবি ইটভাটার কিলন (চু‌ল্লি) ভেঙে দিয়ে ভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ফায়ার সার্ভিস অ‌্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, পুলিশ সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। পরিবেশের ছাড়পত্র ছাড়া কোন ইটভাটা চলতে দেওয়া হবে না এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর