ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ উদ্বোধন
‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ ভোরে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এ আয়োজন উদ্বোধন করেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোর পাচঁটায় রাজধানীর ৩০০ ফুটে এই ম্যারাথনের প্রথম দৌঁড় শুরু হয়।-খবর তোলপাড়।
এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটিই সর্ববৃহৎ। এবার ১০ হাজার দৌঁড়বিদ এতে অংশ নিয়েছেন। এছাড়াও ১০টি দেশের বেশ কয়েকজন বিদেশী ম্যারাথনার প্রতিনিধিত্ব করছেন।
অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে এবং শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে।
ম্যারাথন উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি শুক্রবার সন্ধ্যা ৭টা হতে শনিবার দুপুর ২:০০ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।









Chief Editor-Dipali Rani Roy