রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

কুড়িগ্রামে পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশনের পরিচিতিসভা

প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওর্নাস অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম মটর মালিক সমিতির প্রধান কার্যালয় হলরুমে কুড়িগ্রামের মেসার্স পনির অ্যান্ড সন্স এর মালিক সাবেক এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদকে সভাপতি ও নাগেশ্বরীর মেসার্স জুলেখা পেট্রোল পাম্পের মালিক আলহাজ্ব জামান আহমেদ কাজলকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাবুল আখতার ও বিশ্বজিৎ সাহা পিন্টু, সহ-সাধারণ সম্পাদক এটিএম গোলাম ফারহাদ হোসেন, নারায়ণ কুন্ডু, আলী হোসেন আকিফ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আবুল কালাম আজাদ বাবু, সাংগঠনিক সম্পাদক সমরজিত সাহা রিন্টু, দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ, সদস্য আবু তাহের সিদ্দিক বাবলা, এমদাদুল হক সরকার, তানসিরুল ইসলাম শান্ত, তাপস সরকার। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পরিচিতি সভায় সদস্যগণ বিভিন্ন সমস্যা তুলে ধরে নবনির্বাচিত কমিটির কাছে সমাধানের দাবী করেন। এছাড়া গ্রামগুলোতে যারা লাইসেন্স ছাড়া অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। শেষে নবনির্বাচিত সভাপতি ও সধারণ সম্পাদক কমিটি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর