বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

অতিরিক্ত সচিব মামুনুল আলমের কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ পরিদর্শন

প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

ঐতিহ্যবাহী কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম।গতকাল শনিবার বিকেলে সরকারি মহিলা কলেজে তিনি কলেজের নানা সমস্যা পরিদর্শন করে দেখেন। এরপর তিনি শিক্ষকদের সাথে এক মতবিনিময়ে অংশ নেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ তারেক আনোয়ার জাহিদী,কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান,সহযোগী অধ্যাপক ড.আনোয়ার হোসেন মন্ডল ও শিক্ষকমন্ডলী প্রমুখ।

জেলার নারী শিক্ষাকে এগিয়ে নিতে ও অনন্য সুযোগ সৃষ্টিতে কলেজের বর্তমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং ভবিষ্যৎ উন্নয়নের রুপরেখা তৈরি করাসহ সার্বিক পরিস্থিতির বিষয়ে পরামর্শ প্রদান করেন অতিথি।

উল্লেখ্য,কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ বিগত ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৮৪ সালে তা জাতীয়করণ করা হয়। এটি রংপুর বিভাগের অন্যতম প্রধান নারী শিক্ষা প্রতিষ্ঠান, যা কুড়িগ্রামের ৯ উপজেলার একমাত্র সরকারি মহিলা কলেজ হিসেবে বিশেষ মর্যাদা বয়ে এনেছে।বর্তমানে এ কলেজে ৩সহস্রাধিক ছাত্রী অধ্যয়নরত ও অর্ধশত শিক্ষক-কর্মচারি কর্মরত রয়েছেন।এ কলেজের বর্তমান অধ্যক্ষ শফিকুর রহমান সম্প্রতি যোগদান করার পরপরই রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস,দর্শন,অর্থনীতি,পদার্থবিজ্ঞান,উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়।
কলেজ পরিদর্শন শেষে শিক্ষকমন্ডলীর সঙ্গে মত বিনিময় করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের প্রতিশ্রুতির কথা পুনবর্যক্ত করেন অতিরিক্ত সচিব মামুনুল আলম।তিনি বলেন,শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখাতে হবে।আর সেই স্বপ্ন দেখার প্রধান কারিগর হলেন আপনারা শিক্ষকমন্ডলী।এ অঞ্চলের ভবিষ্যৎ এই শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে। শিক্ষা হলো সবচেয়ে বড় বিনিয়োগ, যা শুধু ব্যক্তির নয়, গোটা সমাজের ভাগ্য পরিবর্তন করতে পারে।

কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান বলেন,আমাদের কলেজের সমস্যা সমাধান ও দ্রুত বাস্তবায়নের জন্য কিছু সুপারিশ দেয়া হয়।বিশেষ করে হোস্টেল সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়ণ সংক্রান্ত বরাদ্দ বৃদ্ধির ব্যাপারে অতিথি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।#
০১৭১৯০২৬৭০০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর