শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

কুড়িগ্রামে শহর সমাজসেবা কার্যালয়ের তারুণ্য উৎসব পালন

প্রকাশের সময়: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সংবাদদাতা, কুড়িগ্রাম:

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রাম শহর সমাজসেবা অফিসের আয়োজনে র‍্যালি, আলোচনাসভা ও উঠান বৈঠকের মাধ্যমে কুড়িগ্রামে পালিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫।

এতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী, কর্মকর্তা-কর্মচারী ও কর্মদলের ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগীগণ অংশগ্রহণ করেন।

রবিবার শহর সমাজসেবা কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহর সমাজসেবা অফিসার আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

পরে বিকালে কুড়িগ্রাম শহরের কলেজপাড়া কর্মদলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সুবিধাভোগীদের সাথে উঠান বৈঠকে অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে অতিথিবৃন্দ তারুণ্যের মাধ্যমে দেশের কাঙ্খিত উন্নয়ন করার জন্য তাদের সহযোগিতার জন্য নিজনিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তারুণের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাদের প্রশিক্ষিত করার উপর গুরুত্বারোপ করেন। সমাজসেবা দপ্তর থেকে তরুণদের জন্য সাধ্যমত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর