ট্রাম্পের বিরুদ্ধে ফের যুদ্ধে তালেবান?
ইতিহাস তৈরি করে পুনরায় মার্কিন গদিতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে যুদ্ধে পরাস্ত হয়ে আফগানের মাটি ছাড়তে বাধ্য হতে হয় মার্কিনি সেনারা। তবে এবার ক্ষমতায় বসে ট্রাম্প প্রথম নজর দিয়েছেন তালেবানের দিকে। -খবর তোলপাড়।
তিনি ঘোষণা দিয়েছেন, তালেবান যদি আফগানিস্তানে থাকা আমেরিকার অস্ত্র ফেরত না দেয়, তাহলে তাদের সমস্ত আর্থিক সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে।
ট্রাম্পের এই ঘোষণার পরই এশিয়ায় একটি নতুন সংশয় তৈরি হয়। আফগানিস্তান কি যুক্তরাষ্ট্রের কথামতো অস্ত্র জমা দিয়ে দিবে, নাকি নতুন করে আবার কোন সংঘাত এই এলাকাতে শুরু হবে।
তালেবান সরাসরি যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছেন, তারা কোনভাবেই তাদের কাছে থাকা অস্ত্র ফেরত দেবেন না। তবে একই সাথে তারা বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখতে তাদের কোন আপত্তি নেই।
তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাহার বালকি বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো যেসব অস্ত্র আফগানিস্তানে রেখে গিয়েছেন সেগুলো এখন আফগানিস্তানের নিজস্ব সম্পদ। এগুলো কোনভাবেই ফেরত দেয়া হবে না। এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র তাদের পরবর্তী পদক্ষেপ কী নিবে?









Chief Editor-Dipali Rani Roy