শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

ব্রহ্মপুত্রে নৌ ডাকা‌তির ঘটনায় মামলা

প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:
কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ন‌দের চিলমারী-রাজিবপুর নৌ প‌থে ডাকাতির ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। মামলায় অজ্ঞাত ২০ জন‌কে আসা‌মি করা হ‌য়। ত‌বে এ পর্যন্ত লুট হওয়া অর্থ উদ্ধার কর‌তে পা‌রে‌নি পু‌লিশ।

পু‌লিশ জানায়, গতকাল র‌বিবার (৯ ফেব্রুয়া‌রি)রা‌তে মাঈদুল ইসলাম না‌মে এক ভুক্ত‌ভোগী মামলা‌টি দা‌য়ের ক‌রেন। তার বা‌ড়ি রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের পাখিউড়া এলাকায়।

মামলা সূত্র জানায়, রবিবার সকালে রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের আনন্দ বাজার ঘাট হতে ক‌য়েকজন ব‌্যবসায়ী নৌকাযো‌গে গরু কেনার জন‌্য চিলমারীর জোড়গাছ বাজা‌রে রওনা দেন। নৌকাটি চিলমারী উপজেলার কড়াইবরিশাল ঘাটের দি‌কে পৌঁছলে দুপুর ১২টা ৪০ মিনিটের দি‌কে আকস্মিক ১৮-২০ জনের এক‌টি সশস্ত্র মুখোশধারী ডাকাত দল নৌকা‌টি আট‌কে দেন। এ সময় আট গরু ব‌্যবসায়ীর কাছ থে‌কে নগদ ১৩ লাখ ৭৬ হাজার টাকা ছি‌নি‌য়ে নি‌য়ে যায়।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান জানান, বিষয়‌টি নৌ পু‌লিশ ফাঁ‌ড়িকে দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।

চিলমারী নৌ পু‌লিশ ফাঁ‌ড়ির উপপ‌রিদর্শক খ‌লিলুর রহমান ব‌লেন, বিষয়‌টি গুরুত্ব দি‌য়ে তদন্ত করা হ‌চ্ছে। অভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে, দ্রুত অপরাধী‌দের আইনের আওতায় আনা হ‌বে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর