রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বাগ্‌বিতণ্ডা–হট্টগোল, স্টল বন্ধ

প্রকাশের সময়: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে অমর একুশে বইমেলায় ‘সব্যসাচী’ নামের স্টলে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। জানা যায়, লেখিকার ‘চুম্বন’ বই রাখার অভিযোগে স্টলটি ভাঙচুর হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে।

সব্যসাচী স্টলটি বই মেলার ১২৮ নম্বর স্টল। সর্বশেষ তথ্য মতে, প্রশাসনের পক্ষ থেকে স্টলটি বন্ধ রাখা হয়েছে। বিক্ষুদ্ধ জনতার পাশাপাশি পুলিশকেও সেখানে অবস্থান করতে দেখা গেছে।-খবর তোরপাড়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই প্রকাশনীর স্টলের সামনে কয়েকজন জড়ো হন। তারা স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে ফেলতে বলেন। স্টলে থাকা ব্যক্তি তাদের কথার প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। স্টলের সামনে জড়ো হওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগানের মধ্যে স্টলের ওই ব্যক্তি পাল্টা স্লোগান দেন। উত্তপ্ত পরিস্থিতি চলার মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্টলের ওই লোককে সরিয়ে নেয়।

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, বইমেলায় হট্টগোলের খবর শুনেছি। একজনকে পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়েছে। এ মুহূর্তে এর বেশি আর কোনো তথ্য আমার কাছে নেই।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, স্টলে শতাব্দী ভব নামের এক ব্যক্তির সঙ্গে ঝামেলা হয়েছে। তাকে থানায় নেওয়া হচ্ছে। যে অপরাধ করেছেন, তার বিরুদ্ধে যথাযথ আইনিব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর