রাজারহাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
প্রহলাদ মন্ডল সৈকতঃ
স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের বাস্তবায়নে ইউরোপিয়ন ইউনিয়ন, জাতীসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) ও স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয় দ্বি-মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফ্রেব্রুয়ারী) দুপুরে রাজারহাট উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সমন্বয়সভায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আল ইমরান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ রোকুনুজ্জামান (রনি)।
সভায় রাজারহাট উপজেলা সকল ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা ও ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পেটির বাস্তাবায়ন সহযোগী সংস্থা হিসাবে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গত সেপ্টেম্বর-২০২৩ খ্রি. হতে কুড়িগ্রাম জেলার তিনটি উপজেলাসহ বাংলাদেশের ২১টি জেলার ১৭২টি উপজেলার মোট ১৫৭১টি ইউনিয়নে কার্যক্রম শুরু করেছে।









Chief Editor-Dipali Rani Roy