বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

কুড়িগ্রামে যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার এজাহারে আবারও দুই সাংবাদিকের নাম! সংবাদকি মহলেরর ক্ষোভ

প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

আঞ্চলিক সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলালসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে। মামলায় জেলায় কর্মরত দুই সাংবাদিককেও আসামি করা হয়। গত শনিবার (৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় আসামি দুই সাংবাদিক হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, দৈনিক কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক এবং নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশন, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সূর্য। তাদের বিরুদ্ধে দোকানের মালামাল চুরি ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে দুই সাংবাদিকের নাম উল্লেখ করা হলেও তাদের পরিচয় সাংবাদিক উল্লেখ করা হয়নি। তাদের আব্দুল খালেক ফারুককে যুবলীগ সদস্য এবং হুমায়ুন কবির সূর্যকে ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।

তবে ওই দুই সাংবাদিকের রাজ‌নৈ‌তিক কো‌নো প‌রিচয় নেই ব‌লে জানা গে‌ছে।

মামলার বাদীর নাম মাহফুজার রহমান। তিনি জেলার রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের বাসিন্দা। কয়েক বছর আগে কুড়িগ্রাম শহরের জেলা পরিষদ মার্কেটে ‘চুলা ঘর’ নামে প্রতিষ্ঠান চালু করে ব্যবসা করতেন বলে এজাহারে উল্লেখ করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা সবাই ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের’ দলীয় লোকজন। ২০১৭ সালের ১২ ডিসেম্বর বিকেলে যুবলীগ আহ্বায়ক রুহুল আমিন দুলালের নেতৃত্বে আসামিরা দেশিয় অস্ত্র নিয়ে জেলা পরিষদ মার্কেটে বাদীর দোকানে গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় আসামিদের কয়েকজন তাকে মারপিট করে। রশি দিয়ে বেঁধে পিটুনি দেয়। তার পকেট থেকে এক লাখ টাকা তুলে নেয়।

এ ছাড়াও আসামিরা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলালের নির্দেশে দোকানে লুটপাট চালায়। এ সময় আসামিরা তার দোকানে থাকা গ্যাসের চুলা, সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল ব্যাটারি চালিত অটোরিকশায় করে নিয়ে যায়। এ নিয়ে কোথাও নালিশ করতে বারণ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

মামলায় লুটপাটের পরিমাণ ২৩ লাখ টাকা এবং দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ৩ লাখ ৫৯ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ বলেন,‘যে অভিযোগ তুলে দুই সাংবাদিককে আসামি করা হয়েছে তার সাথে তাদের কো‌নো সম্পর্ক নেই। তারা পেশাদার সাংবাদিক। শুধুমাত্র হয়রানির উদ্দেশে এই মামলা। সাংবাদিকদের এভাবে আসামি করায় পেশাদার সাংবাদিকরা আতং‌কে রয়েছেন।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করা হবে।’

এর আগে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক শিক্ষার্থী হত্যার অভিযোগে করা মামলায় কুড়িগ্রামের তিন সাংবাদিক আব্দুল খালেক ফারুক, হুমাউন কবির সূর্য ও ইউসুফ আলমগীরকে আসামি করা হয়। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর