শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

৬ ডিসেম্বর সংসদ নির্বাচন !

প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের এনএইচকে টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বলা হয়েছে, নির্বাচন ডিসেম্বরের পরে হোক তা ড. মুহাম্মদ ইউনূস কোনোভাবেই চান না। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামী ৬ ডিসেম্বর গণতন্ত্র দিবসে এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।-খবর তোলপাড়।

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঠ দখলের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। পতিত আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামায়াত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে। বিপ্লবী ছাত্ররাও নতুন দল গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এ মাসের শেষের দিকে এই দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানা গেছে। দুই ছাত্র উপদেষ্টা এ মাসের মাঝামাঝি সময়ে পদত্যাগ করবেন বলে শোনা গিয়েছিল। তবে তারা কিছুটা সময় নিচ্ছেন। সূত্র জানিয়েছে, নতুন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ লক্ষ্যে তিনি দল গঠনের আগে পদত্যাগ করবেন বলে জানা গেছে।

বিএনপি ও জামায়াতে ইসলামী ৩০০ আসনে জয়লাভের জন্যই মরিয়া। বিএনপি প্রতিষ্ঠার পর থেকে সবগুলো আসনেই নির্বাচন করেছে এবং কয়েক দফা সরকার গঠন করেছে। আবার প্রধান বিরোধী দল হিসেবেও সংসদে ভূমিকা রেখেছে।

এবার ৩০০ আসনে ভোট করার জন্য তারা দল গোছানোর কাজ শেষ করে এনেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নির্বাচনের জন্য বিএনপিকে পুরোপুরি তৈরি করার জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। এদিকে জামায়াতে ইসলামীও সব আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে।

এরই মধ্যে তারা ৭৯ আসনে প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে। সংগঠনের আমির ডা. শফিকুর রহমান প্রতিদিন বিভিন্ন সমাবেশে বক্তব্য দিচ্ছেন। জামায়াত ছাত্রদের নতুন দল ও অন্যান্য ইসলামী দলের সঙ্গেও জোট করে নির্বাচন জয়ের প্রচেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর