শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

ভালোবাসা দিবসে আসছে ‘কাঠগোলাপের বিয়ে’

প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

আগামী ১৪ফেব্রুয়ারী ভালোবাসা দিবসে আসছে ‘কাঠগোলাপের বিয়ে’ শিরেনামে বিশেষ নাটক। স্বপ্নীল চক্রবর্তী ও ফরিদ উদ্দিন মোহাম্মদের গল্পবুননে মীর রাব্বি, আনিকা আইরা, সালমান আরাফাত ও সাইদা ইসলামের অভিনয়ে নাটকটি নির্দেশনা দিয়েছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। কবিতা নির্ভর এই গল্পটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে চট্টগ্রামের কাপ্তাই, লিচুবাগান ও রাঙ্গামাটির বিভিন্ন মনোরম স্থানে।

মো. কামরুজ্জামানের প্রযোজনায় বিশেষ এই নাটকটি প্রচার হবে কেএস এন্টারটেইনমেন্টের ইউটউব চ্যানেলে।-বিনোদন তোলপাড়।

প্রযোজক মো. কামরুজ্জামান বলেন, আমি সব সময়ই চাই সাহিত্য নির্ভর কাজ করতে। এমন স্ক্রিপ্ট আমার কাছে আসলে হাত ছাড়া করতে চাই না। র্নিমাতা, কলাকুশলি আর শিল্পীরা মিলে চেষ্টা করেছি এই ভ্যালেন্টাইনের সেরা একটা কাজ দর্শকদের উপহার দিতে।

নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ জানান, আমি বরাবরই একটু ভিন্নমাত্রার গল্প বলতে চাই। আমার কাজে কবিতা একটি বিশেষ উপাদান হিসেবে থাকে। সংলাপ ও চিত্রনাট্য রাচনায়ও আমি খুব সাবধানতা অবলম্বন করেছি। ‘কাঠগোলাপের বিয়ে’ নাটকটি গভীর জীবনবোধ আর হাহাকারের উপাখ্যান বলতে পারেন। প্রতিটা সংলাপ দর্শকদের ভাবাবে, মাঝে মাঝে নিয়ে যাবে ভাবনার এক গভীর গহ্বরে। পুরো কাজটায় প্রেম-পাওয়া আর নাপাওয়ার টানাপোড়ন ও জীবনদর্শন খুঁজে পাবে দর্শকরা। আশা করছি এই ভালোবাসা দিবসে একেবারেই অন্যরকম একটা গল্প দেখতে পাবেন সবাই।

মীর রাব্বি জানিয়েছেন, বহুদিন পরে চমৎকার স্ক্রিপ্ট হাতে পেয়েছি। প্রত্যেকটা দৃশ্যই একেকটা ‘ভিজ্যুয়েল পোয়েট্রিক জার্নি’ বলে মনে হয়েছে আমার কাছে। অসাধারণ এই কাজটার সাথে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর