রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শোকার্ত:

বুধবার যুক্তরাষ্ট্রে যাচ্ছে মোদি

প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক: বুধবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দেশটিতে এটিই তার প্রথম সফর।

সফরে মোদি বাণিজ্য ও অন্যান্য বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।-খবর তোলপাড়।

ওয়াশিংটন গন্তব্য হলেও সরাসরি সেখানে যাচ্ছেন না মোদি। সোমবার তিনি ফ্রান্সে গেছেন। সেখানে মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকে করবেন। যোগ দেবেন ‘এআই অ্যাকশন’ সামিটে।

এরপর বুধবার তিনি প্যারিস থেকে যাবেন ওয়াশিংটনে। সেখানে বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে বলে জানান। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর