শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

রাজারহাটে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

রাজারহাটে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ ফেব্রুয়ারী) লাইট হাউজ এর উদ্যোগে Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন,ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল’১৯ এর আর্থিক সহায়তায় রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ হল রুমে দিনব্যাপি দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, এই প্রশিক্ষণ সময় উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ, যা লাইট হাউজ আয়োজন করেছে। বন্যা কুড়িগ্রামের জন্য একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি করে, তাই আগাম প্রস্তুতি সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নিয়ে রাখা, পাশাপাশি বন্যাকালীন সময়ে মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ে যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে সেটা মনোযোগ দিয়ে গ্রহন করতে হবে। এবং এই ম্যাসেজটি চরাঞ্চলের সকলের কাছে পৌচ্ছে দিতে হবে।

এসময় বিশেষ অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মোঃ আব্দুল মতিন, রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ সিদরাতুল মুনতাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ও লাইট হাউজ উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও লাইট হাউজ এর রাজারহাটের অঞ্জলী রানী প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণে উপজেলার চারটি ইউনিয়নের চরাঞ্চলের ৩৫ জন নারী ও কিশোরী অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর