শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শোকার্ত:

উলিপুরে আওয়ামী লীগের সভাপতিসহ দুইজন গ্রেফতার

প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাহিমুল ইসলাম ফুলু (৪৭) এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশনের থেতরাই ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (২৫) কে গ্রেফতার করা হয়। ফুলু গুনাইগাছ ইউনিয়নের রাজবল্লভ এলাকার রহিম উদ্দিনের ছেলে ও শরিফুল থেতরাই ইউনিয়নের কিশোরপুর এলাকার এরশাদুল হকের ছেলে বলে জানা গেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর