শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

অপারেশন ডেভিল হান্টে সারা বাংলাদেশে ৫৯১ জন গ্রেপ্তার

প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৫৯১ জনসহ মোট ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক বলেন, অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে গতকাল মঙ্গলবার রাত থেকে এখন পর্যন্ত এক হাজার ৬৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছেন ৫৯১ জন। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে এক হাজার ৯৫ জনকে।-খবর তোলপাড়।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল, একটি চাইনিজ রাইফেল (পুলিশের কাছ থেকে লুটকৃত অস্ত্র), দুটি এলজি, চারটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ, ২০টি ককটেল, ৬টি ছুরি, একটি তলোয়ার, একটি হাতুড়ি, একটি গুটি রেঞ্জ, একটি প্লাস, একটি সেলাই রেঞ্জ, লোহার দুটি পাইপ, একটি কাটার এবং তিনটি কিরিচ উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বুঝানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর