রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা ইরানের আইআরজিসি’র নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

জীবিত ব্যক্তি যেন মৃতদের তালিকায় না যায় জানিয়েছে ইসি

প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কোনো জীবিত ব্যক্তি যেন মৃত ভোটারের তালিকায় পড়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশের সব উপজেলা ও থানার নির্বাচন কর্মকর্তাদের নিকট এই নির্দেশনা পাঠিয়েছেন ইসির এনআইডি শাখার সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম।-খবর তোলপাড়।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অতি সতর্কতার সঙ্গে সম্পন্ন করা বাঞ্ছনীয়। কাজটি সতর্কতার সহিত না করলে একজন জীবিত ভোটার তালিকা থেকে কর্তন হয়ে যেতে পারে। তখন ওই ভোটারের জাতীয় পরিচয়পত্র অচল হয়ে যাবে।

জানা গেছে, অধিকতর যাচাই সাপেক্ষে কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ভোটার তালিকা থেকে মৃত ভোটার কর্তনের জন্য একটি মডিউল ডেভলপ করা হয়েছে। কাজটি সঠিকভাবে করার জন্য নির্দেশ দিয়েছে কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর