বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

দক্ষিণ এশিয়ায় ‘ভারত আউট’, নতুন পরাশক্তির উত্থান!

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ‘বেতাল’ হয়ে পড়েছে ভারত। ব-দ্বীপ বাংলাদেশ নিয়ে দেশটির মাথাব্যথা যেন তুঙ্গে উঠেছে। এতে প্রশ্ন উঠেছে ভারত আদৌ বাংলাদেশের জনগণের পক্ষে ছিল কি না? এর মধ্যে সীমান্ত উত্তেজনা, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য, চীনের বিনিয়োগ প্রস্তাবনা নিয়েও দেশটির মিডিয়া পাড়ায় বেশ শোরগোল। সামরিক ক্ষমতা নিয়ে ভারত বারবার ‘আওয়াজ’ দেওয়ার চেষ্টাও করেছে। ধরেছে কূটনৈতিক সম্পর্কেও চির! -খবর তোলপাড়।

এর মধ্যে কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বাংলাদেশ ও পাকিস্তান মিলে চীনের প্রত্যক্ষ সহযোগিতায় আলাদা জোট গঠন করতে যাচ্ছে।

টিআরটি ওয়ার্ল্ড-এর প্রতিবেদন অনুসারে বাংলাদেশ ও পাকিস্তান বর্তমানে নতুন একটি সার্ক গঠনের আলোচনা চালাচ্ছে। যেখানে নেতৃত্ব দেবে চীন। এই জোটের মূল উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যকে বাতিল করে নতুন পরাশক্তি তৈরি করা। নতুন জোটের ব্যাপারে বাংলাদেশ ও পাকিস্তান নিয়মিত আলোচনা করে যাচ্ছে। যেখানে আড়াল থেকে নেতৃত্ব দিচ্ছে চীন। এই জোট সফল হলে অর্থনৈতিকভাবে হুমকির মুখোমুখি দাঁড়াবে ভারত।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত আয়তন ও শক্তিতে যথেষ্ট বড়। কিন্তু কোন প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করতে পারেনি নয়াদিল্লি। সীমানার পাশের প্রতিটি দেশের সাথে তাদের সাপে-নেউলে সম্পর্ক। একমাত্র বাংলাদেশের সাথে তাদের নামমাত্র সুসম্পর্ক ছিল, যেটা মূলত শেখ হাসিনার ইচ্ছায়। যে কারণে সবগুলো দেশি তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এমনকি ছোট্ট দেশ ভুটান ও নেপাল তাদের কর্তৃত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। ভারতের বন্ধুর কোটা এখন শূন্যের কাছাকাছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর