শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

চিলমারীতে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের চিলমারীতে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী/২৫ইং) লাইট হাউজ এর উদ্যোগে Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন,ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল’১৯ এর আর্থিক সহায়তায় চিলমারী উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপি দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, এই প্রশিক্ষণ সময় উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ, যা লাইট হাউজ আয়োজন করেছে। বন্যা কুড়িগ্রামের জন্য একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি করে, তাই আগাম প্রস্তুতি সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নিয়ে রাখা, পাশাপাশি বন্যাকালীন সময়ে মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ে যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে সেটা মনোযোগ দিয়ে গ্রহন করতে হবে। এবং এই ম্যাসেজটি চরাঞ্চলের সকলের কাছে পৌচ্ছে দিতে হবে।

বিশেষ অতিথি এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মোঃ আব্দুল মতিন, চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রহমান ও লাইট হাউজ এর উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত ও লাইট হাউজ এর চিলমারী উপজেলা সমন্বয়কারী মোছা.হামিদা আক্তার হেনা, মো. রিপকন আলী ও জেনেফার জান্নাত প্রমূখ।

প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত এলাকার ৩৫ জন নারী ও কিশোরী অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর